২৫/০২/২০২৬, ২০:৫৫ অপরাহ্ণ
25.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২০:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রমজানে যানজট নিরসনে সিরাজগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান

রমজান মাসে জনদুর্ভোগ কমাতে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রয়ারি ২০২৬ ) সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, রমজানকে কেন্দ্র করে সড়কের দু’পাশে অবৈধভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরাজগঞ্জ সদর ভূমি অফিস তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি কয়েকটি দোকানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু । তিনি জানান, জনস্বার্থে ও যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রমজান মাসে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রশাসনের এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে।

পড়ুন:দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জন নিহত

দেখুন:পিরোজপুরে নিজ ঘরে বৃদ্ধা সাথে যা ঘটলো 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন