রমজানকে ঘিরে বিশেষ অনুষ্ঠানমালার ঘোষণা দিয়েছে দীপ্ত টিভি। মাসজুড়ে চ্যানেলটিতে থাকছে একাধিক রান্নাবিষয়ক অনুষ্ঠান, যার উপস্থাপনায় থাকছেন দুই তারকা অভিনেত্রী রিচি সোলায়মান ও জাকিয়া বারী মম।
প্রতিদিন বিকেল ৩টা ৫০ মিনিটে প্রচার হবে ‘মজার রান্না’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জাকিয়া বারী মম। ইফতার, সাহরি ও রাতের খাবারের জন্য দেশি-বিদেশি নানা স্বাদের রেসিপি তুলে ধরা হবে এতে। প্রযোজনায় আছেন কাজী ফাহিমুল হক অরিন।
অন্যদিকে বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ‘শরবত সমাহার’, যেখানে বিভিন্ন রকম শরবতের রেসিপি ও পরিবেশনার কৌশল দেখাবেন রিচি সোলায়মান।
অনুষ্ঠানটি নিয়ে রিচি বলেন, ‘রমজান মানেই পরিবারের সঙ্গে সময় কাটানো আর ভালো খাবার ভাগ করে নেওয়া। রোজায় মজার রান্না নিয়ে থাকছি টেলিভিশন চ্যানেলে আশা করছি, আয়োজনটি সবার ভালো লাগবে’।
‘শরবত সমাহার’-এ আমরা ঘরে সহজে তৈরি করা যায় এমন কিছু স্বাস্থ্যকর ও ব্যতিক্রমী শরবতের রেসিপি দেখানোর চেষ্টা করেছি। আশা করি, দর্শক উপভোগ করবেন।”
এ ছাড়া প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিটে থাকবে ‘কাজী ফার্মস কিচেন সহজ ইফতার’, সঞ্চালনায় শাবাবা ইসলাম। বিকেল ৪টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘ডিজিটাল কিচেন’, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী রান্না তুলে ধরবেন অভিজ্ঞ শেফরা।
রমজানজুড়ে বৈচিত্র্যময় এই আয়োজন দর্শকদের ইফতার প্রস্তুতিকে করবে আরও আনন্দময়– এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
পড়ুন:ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল
দেখুন:ভালোবাসার টানে আমেরিকা থেকে বাংলাদেশে মার্কিন তরুনী সামান্থা |
ইমি/


