১৯/০২/২০২৬, ১৯:২৯ অপরাহ্ণ
29 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৯:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রমজান ঘিরে পাবনায় কঠোর ভোক্তা অধিকার, ৫ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২৭ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাবনায় চিরুনি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানটির নেতৃত্ব দেন পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, মূলত তিনটি প্রধান অপরাধের ভিত্তিতে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে ​মূল্যতালিকা প্রদর্শন না করা অনেক দোকানে পণ্যের দামের তালিকা ঝুলানো ছিল না। ​অধিক মূল্যে পণ্য বিক্রয় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি।
​নকল পণ্য উৎপাদন কিছু প্রতিষ্ঠানে নকল ও মানহীন পণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়।

অভিযান শেষে সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, “রমজানে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বাজার অস্থির করার চেষ্টা করে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বাজার নিয়ন্ত্রণে আমাদের এই তদারকি নিয়মিত চলবে। কোনোভাবেই ভোক্তাদের ঠকানো যাবে না।
​অভিযান চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

পড়ুন- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত দেখে নিন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন