20.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, পিএসএলের আজকের খেলা স্থগিত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ভারতের ড্রোন এসে পড়ল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। ঝুঁকি বিবেচনায় এ স্টেডিয়ামের সবগুলো ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিজ্ঞাপন

এই ঘটনার জেরে আজ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠেয় পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের পিএসএল ২০২৫ ম্যাচ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে স্টেডিয়ামের আশেপাশের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

পিএসএলের দুই দল পেশোয়ার জালমি এবং করাচি কিংসের খেলা মাঠে গড়ানোর কথা ছিল আজ (বৃহস্পতিবার)। পেশোয়ারের হয়ে খেলছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। সেই ম্যাচের পাশাপাশি লিগের বাকি ম্যাচগুলোও অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনায় দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ড্রোনটি নষ্টের ফলে স্টেডিয়ামের পাশের একটি রেস্তোরাঁ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। ড্রোনটি কোথা থেকে উড়েছিল এবং তাতে কোনো বিস্ফোরক বা নজরদারি সরঞ্জাম ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এমনটায় জানায় পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে।

এদিকে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইংল্যান্ডের পিএসএল অংশগ্রহণকারী ক্রিকেটারদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। দ্য টেলিগ্রাফ এর প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জরুরি বৈঠক করে খেলোয়াড়দের নিরাপত্তা পর্যালোচনা করেছে। বেশিরভাগ খেলোয়াড় পাকিস্তানে থাকার সিদ্ধান্ত নিলেও, কয়েকজন দেশে ফেরার চিন্তা করছেন।

এছাড়া বৃহস্পতিবার সকালে পাকিস্তানের লাহোর এবং করাচিতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। লাহোরের ওয়ালটন রোডে পরপর তিনটি বিস্ফোরণ শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। করাচির মালির শারাফি গোথ এলাকাতেও বিস্ফোরণের শব্দে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

বর্তমানে লাহোর ও শিয়ালকোট বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তে এই উত্তেজনার প্রেক্ষিতে অঞ্চলজুড়ে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে।

পড়ুন: পাকিস্তানজুড়ে ভারতের রাতভর ড্রোন হামলা, ২৫টি ভূপাতিত

দেখুন: কে জিতবে? ভারত নাকি পাকিস্তান?

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন