২০/০২/২০২৬, ১৬:৩৪ অপরাহ্ণ
32 C
Dhaka
২০/০২/২০২৬, ১৬:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে টাইফয়েড টিকাদানবিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

পার্বত্য জেলা রাঙামাটিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে টিকাদানবিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস।

ওরিয়েন্টেশন সভায় রাঙামাটি জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী, রাঙামাটি প্রেসক্লাব আনোয়ার আল হক। এতে ভার্চুয়ালি স্বাগত বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক অনুসূয়া বড়ুয়া।

সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হতে যাচ্ছে। বৈশ্বিক সমীক্ষা অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং ৮ হাজার জন মৃত্যুবরণ করে। যার মধ্যে ৬৮ শতাংশই শিশু।

এসময় বক্তারা বলেন, এখনো শিশুদের টিকাদান নিয়ে প্রান্তিক পরিবারগুলোর মধ্যে টিকাভীতি রয়ে গেছে। এছাড়া বিভিন্ন গুজবের কারণে অনেকেই টিকা দিতে চান না। সমাজের বিদ্যমান কুসংস্কার, ভুল ধারণা ও গুজব প্রতিরোধে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন সভার বক্তারা।

বিজ্ঞাপন

পড়ুন : সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন