১৯/০২/২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৯/০২/২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে নির্বাচনি দায়িত্ব পালন করতে গিয়ে আনসার সদস্যের মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে রাঙামাটিতে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জেলার বরকল উপজেলার সুবলং আনসার ব্যাটালিয়ন থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য জুরাছড়ি উপজেলায় পৌঁছানোর পর তাঁর মৃত্যু হয়।

মৃত আনসার সদস্যের নাম মো. এরশাদ আলী (৫৭)। সে সুবলং আনসার ব্যাটালিয়নের সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।

আনসারের রাঙামাটি জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দ্বায়িত্ব) বিকাশ চন্দ্র দাস বলেন, সেখানে পৌছানোর পরই তার সহকর্মীদের সঙ্গে কথা বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে জুরাছড়ি উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জুরাছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীহ ফারুখ বলেন, তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করা হচ্ছে। স্পিডবোটে করে লাশ রাঙামাটি জেলা সদরে পাঠানোর প্রক্রিয়া চলতেছে।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙামাটিতে মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন