২০/০২/২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২০/০২/২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে পিসিপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন, পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়ের মানুষদের নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে ও এখনো চলছে। পাহাড়ি জনগোষ্ঠীকে সন্দেহ করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করা যাবে না। নানান সমস্যার পাশাপাশি এখন মহান মুক্তিযুদ্ধ নিয়ে নাড়াচাড়া দিচ্ছে বিরোধীরা। তাই বিভ্রান্তি নয়, অপপ্রচার নয়, পার্বত্য চট্টগ্রামকে গভীরতর দৃষ্টিকোণ থেকে দেখে ও সমস্যা সমাধানে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ মে) দুপুরে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন



এ সময় ঊষাতন তালুকদার বলেন, বাংলাদেশে যে সরকার-ই আসুক না কেন, তারা এই পার্বত্য চট্টগ্রাম বা সমতলের আদিবাসীদের মনে প্রাণে গ্রহণ করতে পারে না। এই মনে প্রাণে গ্রহণ করতে না পারা থেকে আজকে আদিবাসীদের ওপর বৈষম্য করা হচ্ছে। আমাদের ওপর ঔপনিবেশিক আচরণ করা হয়।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করে পার্বত্য চুক্তি সাক্ষরিত হয়েছিল। সেই আশায় আমরা এখনো চেয়ে আছি। কাজেই বিভ্রান্তি নয়, অপপ্রচার নয়, পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে গভীরতর দৃষ্টিকোণ থেকে দেখে ও পার্বত্য সমস্যা সমাধানে সরকারকে এগ্রিয়ে আসতে হবে।



আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ম্রানুসিং মারমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সদস্য সৈশানু মারমা।

এসময় বক্তারা বলেন, পাহাড়ে যত ধর্ষণ, হত্যা, নিপীড়নের ঘটনা ঘটছে, এখনো পর্যন্ত একটিও সঠিক বিচার হয়নি। পার্বত্য চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে পার্বত্য চুক্তির ২৭ বছর পার হয়ে গেলও কিন্তু চুক্তির মূল বিষয়গুলো এখনো বাস্তবায়ন হয়নি। এর কারণে পাহাড়ে এখনো নানা অস্থিরতার বিরাজমান রয়েছে। কাজেই চুক্তি বাস্তবায়ন ও নিজেদের অধিকার, অস্তিত্বকে ঠিকিয়ে রাখতে হলে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে।



এর আগে, সকালে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা উদ্বোধন করা হয়। আগামীকাল বুধবার কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটির নেতারা।

পড়ুন: রাঙামাটিতে খুঁটি রেখেই প্রশস্ত সড়ক, স্থানীয়দের উদ্বেগ

দেখুন: রাঙ্গামাটিতে বিজু বৈসু সাংগ্রাই সংস্কৃতি মেলা চলছে

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন