‘কম জায়গা, শূন্য দূষণ, বাইসাইকেল আধুনিক বাহন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইন্ডিজেনাস সাইক্লিস্ট কমিউনিটি রাঙামাটির উদ্যোগে বিশ্ব বাইসাইকেল দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৩ জুন) রাঙামাটি শহরে প্রায় ২০ কিলোমিটার বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়।
এছাড়াঈ দিবসটি সফল করতে আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কের রাস্তার দুই পাশে জারুল, সোনালু, কৃঞ্চচূঁড়াসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
সাইক্লিস্ট কমিউনিটির সদস্য এনভিল চাকমা বলেন, পাহাড়ে দিন-দিন বাইসাইকেলের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। সাইকেল এমন একটি বাহন, যা মানুষের দৈনন্দিন জীবনকে সহজ ও সাবলীলভাবে করে তুলছে। এই বাহনে পরিবেশ কোনো দূষণ হয়না, শব্দ দূষণ হয় না। এছাড়া মানুষের সুস্বাস্থ্যের জন্য এই বাহন খুবই উপকারি। ছোট, বড়, বৃদ্ধ যে কোনী বয়সের মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এ বাহন এখন একমাত্র মাধ্যম। পৃথিবীকে অতিরিক্ত জ্বালানির কারণে বাতাসে দূষিত কার্বন এবং জলবায়ু বিপর্যয় থেকে রক্ষ করতে সাইকেলকে একমাত্র বাহন হিসেবে বেছে নেওয়ার আহবান জানান তিনি।
ইন্ডিজেনাস সাইক্লিস্ট কমিউনিটির সভাপতি মার্সেল চাকমা বলেন, মাদকমুক্ত সমাজ এবং সুশিক্ষিত সমাজ গড়ার জন্য আমাদের এই সাইক্লিস্ট কমিউনিটি কাজ করছে। আমরা সাইক্লিং এর পাশাপাশি নানা সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করছি।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে ৩ জুনকে বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করে।
পড়ুন: রাঙামাটিতে ভারি বর্ষণে তলিয়ে গেছে ধান, কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে আনসার সদস্যরা
দেখুন: খাগড়াছড়িতে চালু হচ্ছে ভারতীয় ইমিগ্রেশন
এস


