২০/০২/২০২৬, ২০:১৫ অপরাহ্ণ
28.1 C
Dhaka
২০/০২/২০২৬, ২০:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে ম্যাজিস্ট্রেটের স্ত্রী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটি জেলা শহরের আলম ডকইয়ার্ড এলাকা থেকে মুহাইমিনা ইসলাম উর্মি (২৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) বিকালে আলম ডকইয়ার্ড এলাকার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, মৃত মুহাইমিনা ইসলাম উর্মি রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী।

রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহ থেকে আত্মহত্যার পথ বেচে নিতে পারে উর্মি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, বনরূপা আলম ডকইয়ার্ড এলাকায় ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন