২১/০২/২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ণ
19.2 C
Dhaka
২১/০২/২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে সাংবাদিকদের বৃক্ষরোপণ কর্মসূচি

‘প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষ সৃজনে সামিল হউন’ এই স্লোগানকে উপজীব্য করে রাঙামাটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ শুরু করেছে রাঙামাটি সাংবাদিক সমিতি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এসময় রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রতুল দেওয়ান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ওমর ফারুক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ারসহ অন্যান্য সাংবাদিকরা।

সংগঠনটি জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও রাঙামাটি সাংবাদিক সমিতির আয়োজনে বৃক্ষরোপণের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নানান প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সুরক্ষায় সবাইকে পরিবেশবান্ধব বৃক্ষরোপণে সামিল হওয়া দরকার। জেলা পরিষদ আগামীতেও রাঙামাটি সাংবাদিক সমিতিকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে বলেও আশাব্যক্ত করেন চেয়ারম্যান।

বিজ্ঞাপন

পড়ুন: মৃত্যুর কাছে হার মানল মাইলস্টোনের ছাত্র রাঙামাটির উক্যচিং মারমা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন