২০/০২/২০২৬, ১৫:০০ অপরাহ্ণ
32 C
Dhaka
২০/০২/২০২৬, ১৫:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটকের তথ্য জানিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১টার দিকে সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ১১ কিলো নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাঘাইছড়ির মারিশ্যা এলাকার জ্ঞানময় চাকমার ছেলে সুবল চাকমা ওরফে সুগা (৪২) ও একই উপজেলার হাজছড়া এলাকার কিরণ মোহন চাকমার ছেলে বিন্দুময় চাকমা (৪১)।

আটক দুইজন পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য। আটকের সময় তাদের থেকে একটি দেশীয় পিস্তল (এলজি), দুইটি কার্তুজ, তিন রাউন্ড অ্যামুনেশন (বল), ১২টি চাঁদা আদায়ের রশিদ, ১২টি চাঁদা আদায়ের রশিদ বই, নগদ ৪০০ টাকা, একটি মোবাইল ফোন, একটি হিসাবের খাতা, একটি চাপাতি, একটি রামদাসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

সেনাবাহিনীর বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিরে জোন কমান্ডার বলেন, বিগত দিনেও আমরা বাঘাইহাট জোন অধীনস্থ শুকনাছড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ইউপিডিএফের চাঁদাবাজ ধরতে সক্ষম হয়েছি। আমাদের কাছে তথ্য রয়েছে, ইউপিডিএফের (প্রসিত খীসা) সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে ওই এলাকায় চাঁদাবাজি করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে জব্দকৃত মালামাল ও আসামিদের বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানান বাঘাইহাট জোন কমান্ডার।

বিজ্ঞাপন

পড়ুন : http://রাঙামাটিতে পাহাড় ধস ট্র্যাজেডির ৮ বছর: বাড়ছে ‘মৃত্যুকূপে’ বসতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন