ভোটের দিন রাঙামাটির দুর্গম এলাকায় প্রয়োজনবোধে র্যাবের হেলিকপ্টার কাজ করবে বলে জানিয়েছেন র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মো. সাইফুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর রাঙামাটি সরকারি কলেজ মাঠে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।
এসময় র্যাব-৭ এর এই কোম্পানি কমান্ডার বলেন, ‘অন্যান্য জনপদের মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও যেন শান্তির সুবাতাস বয়, সেজন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কাজ করবে। যে সব এলাকায় আমরা সরাসরি যেতে পারব, সে সব এলাকায় আমরা পৌঁছানোর চেষ্টা করব। সে লক্ষ্যে আমাদের ইন্টেলিজেন্স (গোয়েন্দাবাহিনী) ও সাদা পোশাকধারী র্যাব কাজ করছে।
তিনি আরও বলেন, এখানে আমাদের পেট্রোল টিম আছে একদম সারাদিন, ২৪ ঘন্টা কাজ করবে। যে যেখানে কোনো সমস্যায় বোধ করবে। ভোটার যদি নিরাপত্তামূলক কোনো সমস্যায় থাকে ভোট দিতে পারছে না সেক্ষেত্রেও আমরা চেষ্টা করব। ভোটকেন্দ্রের বাইরে আমাদের যে নির্বাচনী আচরণবিধি রয়েছে; সেটা মেনে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আশা করছি আগামীকাল (বৃহস্পতিবার) সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারব।
পড়ুন- খুলনার ৬ আসনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা, চিন্তায় জনপ্রিয় প্রার্থীরা
দেখুন- নির্বাচন ঘিরে টানা ছুটি, রাজধানী ছেড়ে বাড়ির পথে ছুটছে মানুষ


