রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে।
বিজ্ঞাপন
আগুনের খবর পেয়ে স্থানীয় লোকজন, বিজিবি ও পুলিশের সহায়তা প্রায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে মুদি দোকান, কাপড়, ওষুধ ও চায়ের দোকানসহ আনুমানিক ৩০টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পড়ুন: ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা, বিদেশী মদ ও অস্ত্রসহ এক নারী গ্রেপ্তার
দেখুন: ছোট ফেনী নদীতে নতুন করে ভাঙনে শঙ্কা তৈরী হয়েছে |
ইম/


