রাঙামাটিতে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) সকালে রাঙামাটি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) আজাহারুল ইসলাম মুকুল, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ-প্রকল্প পরিচালক মদন চক্রবর্তী, রাঙামাটি পিটিআই সুপারিনটেন্ট মোহাম্মদ এমরানুল ইসলাম মানিক, রাঙামাটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।
এতে রাঙামাটি কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শাহেদ পারভেজসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতা, মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম শিক্ষকগণ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কাপ্তাই উপজেলা মনিটরিং কমিটির সদস্য ঝুলন দত্ত, রিজার্ভবাজার গীতাশ্রম মন্দিরের পুরোহিত ও শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক পুলক চক্রবর্তী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সমাজের অনগ্রসর বা পিছিয়ে পড়াদের শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় আনতে মন্দিরভিত্তিক এ কার্যক্রম শুরু করে সরকার। দেশব্যাপী বিভিন্ন মন্দির-উপাসনালয়ে খণ্ডকালীন পাঠদানের মধ্য দিয়ে শিশুরা ধর্মীয় ও নৈতিক শিক্ষা পাচ্ছেন। সমাজে এখন অনেক নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে। শিশু কিশোর ও তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় ত্বরান্বিত করতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
পড়ুন: ত্রিশালে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
দেখুন: একদিনে ২ লাখ ৮১ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি
ইম/


