২০/০২/২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২০/০২/২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কাপ্তাই হ্রদে নিখোঁজ স্কুলছাত্র দীপেন চাকমার লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই হ্রদ সাঁতরে পার হতে গিয়ে ডুবে নিখোঁজ স্কুলছাত্র দীপেন চাকমার (১৬) লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১টার দিকে জেলা শহরের রাজবাড়ী ঘাট এলাকায় অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী জানান, ‘দুপুর ১টা ৫ মিনিটের দিকে কাপ্তাই হ্রদ থেকে দীপেন চাকমার লাশ উদ্ধার করা হয়েছে।’

জানা গেছে, কাপ্তাই হ্রদে ডুবে মৃত স্কুলছাত্র দীপেন চাকমা রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। সে জেলা শহরের রাজদ্বীপ (চক্রপাড়া) এলাকার বাসিন্দা।

এর আগে, গতকাল বুধবার (৪ জুন) দুপুর ১২টার দিকে জেলা শহরের রাজবাড়ি এলাকায় রাজবন বিহারঘাট থেকে রাজদ্বীপ (চক্রপাড়া) যেতে তিন বন্ধুর সঙ্গে সাঁতরে কাপ্তাই হ্রদ পার হয়ে গিয়ে দীপেন চাকমা হ্রদের মাঝখানে তলিয়ে যায়। বুধবার বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও দীপেন চাকমার হদিস পায়নি ডুবুরিরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযান স্থগিতের পর বৃহস্পতিবার সকালে আবারও শুরু হয়।

পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ঈদযাত্রায় স্বস্তি, নেই যানজট

দেখুন: ঈদে বৃষ্টিবাধা উপেক্ষা করে বিনোদন কেন্দ্রে পর্যটকদের ভিড়

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন