রাঙামাটিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত চ্যালেঞ্জ, জনসচেতনতা বৃদ্ধি, তথ্য ভাণ্ডারের হালনাগাদ, অনলাইন সেবা প্রসারসহ বিভিন্ন কার্যকর দিক নিয়ে আলোচনা হয়।
সভায় রাঙামাটির জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগ রাঙামাটির উপ-পরিচালক ও রাঙামাটি পৌর প্রশাসক মো. মোবারক হোসেন, সদর ইউএনও রিফাত আসমাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সরকার ও পৌরসভার প্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এসময় জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ নিবন্ধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত ও সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল ইউনিয়ন ও পৌরসভায় নিবন্ধন কার্যক্রমে তদারকি জোরদারের নির্দেশনা প্রদান করেন।
পড়ুন: উদ্যোক্তার অভাবে অচল লালমনিরহাট বিসিক, থমকে শিল্পায়নের স্বপ্ন
দেখুন: আ.লীগকে একসময় কাঠগড়ায় দাঁড়াতে হবে: মির্জা ফখরুল
ইম/


