২০/০২/২০২৬, ২০:১৫ অপরাহ্ণ
28.1 C
Dhaka
২০/০২/২০২৬, ২০:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে এনসিপির শ্রমিক উইংয়ের যাত্রা শুরু

পার্বত্য জেলা রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির শ্রমিক উইংয়ের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে জেলা শহরের কে কে রায় সড়কের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে শ্রমিক উইংয়ের কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

৪১ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা শ্রমিক উইংয়ের কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন আবুল কাসেম। এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে উষামং মারমা, জ্যোতি চাকমা, লেলু চাকমা, মো. সৈকত, সংগঠক হিসেবে সুশান্ত চাকমা প্রমুখ দায়িত্ব পেয়েছেন।

সংবাদ সম্মেলনে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক কলিন্স চাকমা, এনসিপির রাঙামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা, যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন চৌধুরী, সাইদুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পাহাড়ের ৯০ শতাংশ মানুষই শ্রমিক। কেউ দিনমজুর, কেউ জেলে, সবাই খেটে খান। এনসিপির শ্রমিক উইং শ্রমিকদের স্বার্থ রক্ষায়, ন্যায্য অধিকার রক্ষার্থে মাঠে থাকবে৷ শ্রমিকদের অধিকার আদায়ে সব সময় পাশে থাকব। সংবাদ সম্মেলন থেকে চট্টগ্রামের পটিয়ায় এনসিপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানানো হয়েছে।

এসময় এনসিপি রাঙামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা বলেন, আমরা কাউকে শত্রু ভাবছি না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখছি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপি-জামায়াতসহ ছাত্র-জনতা সবাই ছিল। রাঙামাটিতে বর্তমানে যুব উইং গঠনের কাজ চলছে। আপাতত এনসিপি ও শ্রমিক উইংয়ের কার্যক্রনল্ম চলমান রয়েছে। আর জাতীয় নির্বাচনে প্রার্থিতা নিয়ে আমাদের কেন্দ্রীয়ভাবে এখনো কোনো নির্দেশনা নেই। আমরা এখন সাধারণ মানুষের কাছে যাচ্ছি। আগে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তারপরই তো ইলেকশন।

এর আগে, শ্রমিক উইংয়ের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পড়ুন: মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সম্পদ- ইন্জিনিয়ার মোসলেম উদ্দিন

দেখুন: স্বামী-স্ত্রী মিলে প্রেমিকাকে খু*ন, প্রধান আসামি গ্রে*প্তার 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন