২০/০২/২০২৬, ২১:৪৫ অপরাহ্ণ
25.4 C
Dhaka
২০/০২/২০২৬, ২১:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এবার ঋতুপর্ণার মায়ের পাশে রাঙামাটি জেলা পরিষদ

জাতীয় নারী ফুটবল দলের কৃতী খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের খোঁজখবর নিতে কাউখালীর মঘাছড়ি গ্রামে গিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। বুধবার (৯ জুলাই) বিকালে তিনি ঋতুপর্ণার বাড়িতে যান। তিনি ঋতুপর্ণার অসুস্থ মায়ের হাতে চিকিৎসার জন্য ৩ লাখ টাকার চেক তুলে দেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বরুন বিকাশ দেওয়ান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, ঋতুপর্ণা আমাদের গর্ব। আমরা তার মায়ের অসুস্থতার খবর পেয়ে দেখতে এসেছি এবং পরিবারের খোঁজ নিলাম। তার মায়ের চিকিৎসা জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক দেয়া হয়েছে। আমরা ঋতুর মায়ের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক হতে ঋতুপর্নার বাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটারের রাস্তা জেলা পরিষদের অর্থায়নে করে দেয়া হচ্ছে এবং ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি এই বছরের মধ্যে রাস্তার নির্মাণের কাজ শেষ করতে পারব।

পড়ুন: দিনাজপুরে আনসার ও ভিডিপি’র ৭০ দিন মেয়াদী ৬জি ওয়েল্ডিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

দেখুন: বুসানের অবকাঠামো এবং পরিবহন ব্যাবস্থা অনুকরণীয় 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন