২০/০২/২০২৬, ২৩:৩২ অপরাহ্ণ
25.4 C
Dhaka
২০/০২/২০২৬, ২৩:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কা, প্রশাসনের সতর্কতা জারি

গত সোমবার থেকে তিন দিন ধরে পাহাড়ি জেলা রাঙামাটিতে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিপাতের কারণে ক্রমাগত বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। বৃষ্টিপাতের প্রভাবে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা।

বিজ্ঞাপন

ইতোমধ্যে সতর্কতা জারি করে ঝুঁকিপূর্ণভাবে বসতি স্থাপনকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে, বুধবার বিকেল থেকে রাঙামাটি শহর এলাকায় মাইকিং করছে তথ্য অফিস।

রাঙামাটি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছি। যে কোনো দুর্যোগ মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

পড়ুন: দিনাজপুরে আনসার ও ভিডিপি’র ৭০ দিন মেয়াদী ৬জি ওয়েল্ডিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

দেখুন: চট্টগ্রাম বন্দরে রেকর্ড হ্যান্ডলিং, ট্যারিফ বাড়লে ভোগান্তির শঙ্কা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন