২১/০২/২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২১/০২/২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে ম্যালেরিয়ায় এক স্কুলছাত্রীর মৃত্যু

পাহাড়ি জেলা রাঙামাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সুদীপ্তা চাকমা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার (১২ জুলাই) রাতে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

স্থানীয় ও জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের নোয়াদম গ্রামের সুদীপ্তা চাকমা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল। স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও জ্বর না কমায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সে মারা যায়। সুদীপ্তা বন্দুকভাঙা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, শনিবার সুদীপ্তা চাকমা নামে এক শিশুকে ম্যালেরিয়া আক্রান্ত অবস্থায় নিয়ে আসার পর দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে ওই শিশু খারাপ মারা যায়।

হাসপাতালের আরএমও জানান, বেশিরভাগ ম্যালেরিয়া আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে জেলার দুর্গম এলাকাগুলো থেকে। ওইসব এলাকার রোগীর অবস্থা বেশি খারাপ হলেই রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানেও রাঙামাটি জেনারেল হাসপাতালে ২ জন ম্যালেরিয়া আক্রান্ত রোগী ভর্তি আছেন বলে জানান তিনি।

পড়ুন: নোয়াখালীর কিডনি ডায়ালাইসিস ইউনিটে চুরির অভিযোগে ইউনিট বন্ধ ঘোষণা

দেখুন: কোরবানির হাট মাতাতে প্রস্তুত ফরিদপুরের ডন |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন