২১/০২/২০২৬, ০:৫৮ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২১/০২/২০২৬, ০:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

রাঙামাটি জেলা শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. খোরশেদ আলম জনি (৪১) নামে একজন নিহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ট্রাক টার্মিনাল (ডলফিন কাউন্টার) এলাকায় ট্রাক ও সিএনজিঅটোরিকশার সঙ্গে সংঘর্ষে জনি গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।

বিজ্ঞাপন

নিহত খোরশেদ আলম জনি রাঙামাটি পৌরসভার তবলছড়ি নিচের বাজার এলাকার জহির আহমেদ সওদাগরের ছেলে।

নিহতের স্বজনেরা জানায়, রোববার দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনার পর তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে নেয়া হয়। চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খোরশেদ আলম জনির ঘনিষ্ঠজন ও রাঙামাটি পাবলিক কলেজের প্রভাষক আদনান পাশা সুজা জানান, দুপুরে জনি বনরূপার লেকার্স স্কুলে যাচ্ছিল স্কুল থেকে বাচ্চাকে আনার জন্য। আমি তার কিছুটা পেছনে অন্য মোটরসাইকেলে ছিলাম। ট্রাক টার্মিনাল এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে প্রথম সিএনজি-অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে, পরে ট্রাকের সঙ্গেই সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রামে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ রাঙামাটিতে আনা হচ্ছে।

পড়ুন: কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের ১ মাসের কারাদণ্ড

দেখুন: কেন শুধু প্রেসক্লাবের সামনে বিএনপির মানব বন্ধন ? | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন