২১/০২/২০২৬, ০:৫৯ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২১/০২/২০২৬, ০:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে মধু পূর্ণিমা উদযাপন

পার্বত্য জেলা রাঙামাটিতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপিত হয়েছে। এদিনে আয়োজন করা হয় নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের। মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাঙামাটির রাজবন বিহারে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। রাজবন বিহারের মাঠে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় ধর্ম দেশনা দেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষুসংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।

ধর্মীয় অনুষ্ঠানে শতশত বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেন। বৌদ্ধ ধর্মালম্বীরা এসময় সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, মধু দান, বুদ্ধ পূজাসহ নানাবিধ দান সম্পন্ন করা হয়। এছাড়াও পঞ্চশীল গ্রহণ বুদ্ধ পূজা করা হয়।

বৌদ্ধ ধর্মালম্বীরা জানান, বহু বছর আগে এই পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ধ্যানরত বুদ্ধকে দান করতে দেখে বনের বানরও মৌচাকের মধু সংগ্রহ করে দানে মগ্ন হয়। এই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমার এই তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা উদযাপন করে থাকেন। বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো এই মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকেই ভাদ্র পূর্ণিমাও বলে থাকেন।

পড়ুন: নোয়াখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণ

দেখুন: শোল মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবন 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন