২০/০২/২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২০/০২/২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটি এসে ‘হতাশ’ হলেন বিসিবি পরিচালক আসিফ আকবর

পাহাড়ি জেলা রাঙামাটিতে এসে ‘হতাশ’ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক (বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়ন) ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বৃহস্পতিবার সকালে রাঙামাটিতে বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি। এসময় রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে বয়সভিত্তিক ক্রিকেট দলের খেলোয়াড় ও ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরে সাংবাদিকদের দেয়া এক ব্রিফিংয়ে হতাশার কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় তার সঙ্গে জেলা ক্রীড়া কর্মকর্তা হারুনুর রশিদ, বিসিবির রাঙামাটি জেলা কাউন্সিলর আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, বয়সভিত্তিক ক্রিকেট দলের খেলোয়াড় ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পার্বত্য জেলা রাঙামাটির বয়সভিত্তিক খেলোয়াড়দের মানোন্নয়ন ও খেলার উপযুক্ত পরিবেশ তৈরিতে খেলোয়াড় ও সংগঠকদের মতামত শুনেন বিসিবি পরিচালক আসিফ আকবর।

এসময় আসিফ আকবর বলেন, ‘এখানকার ক্রিকেটের জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা নেই, এটা আমাকে হতাশ করেছে। শারীরিক সক্ষমতার দিক থেকে এই অঞ্চলের নারী-পুরুষ বেশ এগিয়ে। এটাকেই ক্রিকেট বোর্ড কাজে লাগাতে চায়। বিশেষ করে পাহাড় থেকে নারী ক্রিকেটার তৈরি করা এবং বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়নে প্রয়োজনীয় চাহিদা প্রেরণের সাথে ক্রিকেট বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ইতোমধ্যে পার্বত্য জেলা বান্দরবানে কাজ শুরু হয়েছে। রাঙামাটি ও খাগড়াছড়িতে শীঘ্রই কাজ শুরু হবে।’

আসিফ আকবর আরও বলেন, ‘বিসিবি দেশের ক্রিকেটের আরও উন্নয়ন করতে কাজ শুরু করেছে। এখন আর কোনো লাল ফিতার দৌরাত্ম নেই। কোনো স্বজন-প্রীতি নেই। যারা যোগ্য ও সম্ভাবনাময়, সেসব প্রতিভার বিকাশ ঘটনোই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

পড়ুন: মনোনয়ন পরিবর্তনের দাবিতে মেহেরপুর ২ আসনে বিক্ষোভ সমাবেশ

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন