‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও সমঅধিকার নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নারী শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি। তাহলেই নারীর অধিকার সুরক্ষিত হবে এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
পড়ুন- কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা


