বিজ্ঞাপন

রাঙ্গাবালীতে এতিমখানা ও মাদ্রাসায় খেজুর বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের বাদশার উপহার হিসেবে দেয়া খেজুর পটুয়াখালীর রাঙ্গাবালীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব খেজুর বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে খেজুর তুলে দেওয়া হয়।

সৌদি আরবের বাদশার প্রতিষ্ঠিত মানবিক সহায়তা সংস্থা ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’-এর পক্ষ থেকে বাংলাদেশে খেজুর উপহার পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা জানান, রাঙ্গাবালী উপজেলার জন্য ১৬ কার্টুন খেজুর উপহার হিসেবে পাওয়া গেছে। এসব খেজুর উপজেলার ৩৫টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হবে। তিনি আরও জানান, শুক্রবার প্রথম ধাপে ১২টি প্রতিষ্ঠানে খেজুর বিতরণ করা হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোতে শনিবার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

পড়ুন- মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী

দেখুন- সুন্দরবনে অ/স্ত্র ও গো/লা/বা/রু/দসহ কুখ্যাত ডাকাত সদস্য আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন