‘অভয়াশ্রমে গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এরআগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন,রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিৎ চন্দ্র দেবনাথ। এছাড়াও জেলে, মৎস্যজীবী ও সাংবাদিক বৃন্দ অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, নদ-নদী ও জলাশয়ে দেশী মাছের অভয়াশ্রম গড়ে তুলতে হবে। প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
পড়ুন : রাঙ্গাবালীতে এক কেজি গাঁজাসহনারী গ্রেফতার, স্বামী পলাতক


