28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৮:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙ্গাবালীতে ডেভিল হান্টে গ্রেফতার ১

ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমর্থক মাসুম খানকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের রাঙ্গাবালী উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খানের আপন ছোট ভাই।

পুলিশ জানিয়েছে, রোববার দুপুরে মাসুম খানকে আদালতে সোপর্দ করা হয়।

রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের বাহেরচর বাজার এলাকায় ঘুরতে দেখা গেলে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, মাসুম খানকে বেআইনি জনতা তৈরি, মারামারি, গুরুতর আঘাত, হত্যাচেষ্টা, চুরি, ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও প্ররোচনার ধারার অপরাধ এবং বিস্ফোরক দ্রব্য আইন-১৯০৮ এর অধীনে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে । চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি রাঙ্গাবালী থানায় (মামলা নং-১৪) এ মামলা দায়ের হয়।

যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের অভিযোগ, ভাইয়ের ক্ষমতার প্রভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে মাসুম খানের ইন্ধন ও মদদে বিএনপির সভা-সমাবেশে হামলা চালানো হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: রাঙ্গাবালীতে জাল ফেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন