১০/০২/২০২৬, ৬:০২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৬:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙ্গাবালীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদের হবে উন্নতি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০টা থেকে দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এবারের প্রদর্শনীতে মোট ৩০টি স্টল প্রদর্শন করা হয়। এতে দেশীয় জাত সংরক্ষণ, আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি, কবুতর, হাস-মুরগি ও বিভিন্ন প্রজাতির পাখি, গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ নানা পশুপাখি ও উদ্ভাবনী প্রযুক্তি স্থান পায়। খামারিদের আধুনিক উপায়ে উৎপাদন বৃদ্ধি ও প্রাণিসম্পদ উন্নয়নে উদ্বুদ্ধ করাই ছিল প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

৪টি ক্যাটাগরি এবং একটি বিশেষ ক্যাটাগরিতে মোট ১৩টি পুরস্কার প্রদান করা হয়। স্থানীয় খামারিরা এতে অংশ নিয়ে নিজেদের উন্নত জাতের প্রাণী ও প্রযুক্তি তুলে ধরেন।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহা. সাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ। বক্তারা বলেন, দেশীয় জাতের সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারই ভবিষ্যৎ প্রাণিসম্পদ উন্নয়নের কার্যকর উপায়।

দিনব্যাপী আয়োজন ঘিরে খামারি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিড় দেখা যায়।

পড়ুন: লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করে প্রজ্ঞাপন জারি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন