১০/০২/২০২৬, ৬:০২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৬:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙ্গাবালীতে যুব উন্নয়নের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ উদ্বোধন

”প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি” এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর অধীনে টেকাব প্রকল্প ২য় পর্যায়ে এর আওতায় পর্যন্ত ২ মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয় প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। এ প্রকল্পের আওতায় উপজেলার ৪০ জন তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণ নিবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা, এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক আব্দুর রসিদ, এছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষক (কম্পিউটার) মো. মোস্তাক হোসেনসহ উপজেলার যুব উন্নয়নের অনন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের জন্য আশীর্বাদ। বিনামূল্যে প্রশিক্ষণ পেয়ে তারা নিজেদের দক্ষতা বাড়িয়ে কর্মজীবনে প্রবেশ করে বেকারত্ব দূর সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, গ্রামের দরিদ্র ও মেধাবী যুবক-যুবতীদের বিনামূল্যে মানসম্মত কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা স্বাবলম্বী হতে পারবে এবং তাদের জীবনমান উন্নয়ন ঘটবে।

পড়ুন- শীতের রাতে উষ্ণতায় স্বস্তি পেল জামালপুরের ৫ শতাধিক মানুষ

দেখুন- ফুলে ফুলে ভরে উঠছে বেগম খালেদা জিয়ার সমাধি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন