হাত ধোয়ার নায়ক হোন’-এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে স্কুল শিক্ষার্থীদের সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার নিয়ম প্রদর্শন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে অনেক সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এজন্য শিশুদের ছোটবেলা থেকেই এ বিষয়ে সচেতন করে তুলতে হবে।
পড়ুন: মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় সালমান-আনিসুলসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির
দেখুন: যেমন হলো গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন
ইম/


