রাঙ্গাবালীতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি ও সমমানের ১৪ জন এবং এইচএসসি ও সমমানের ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাস পুরকায়স্থ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিম হাওলাদার এবং জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. আইয়ূব আলী খান। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার উদ্দিন।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মেধাবীদের স্বীকৃতি দেওয়া হলে তারা আরও উৎসাহিত হয় এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এই পুরস্কার প্রদান করা হয় মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (এসইডিপি) আওতায়, যার মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে।
পড়ুন: সিঙ্গাপুরে বাংলাদেশ রেমিটার্স সম্মাননা পেলেন সাহিদুজ্জামান টরিক
দেখুন: নরসিংদীতে উন্নয়নের পেটে যাচ্ছে পুকুর, নষ্ঠ হচ্ছে পরিবেশ |
ইম/


