১৪/০২/২০২৬, ১৩:৫৯ অপরাহ্ণ
27 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৩:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙ্গুনিয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া ঘাটচেক ফুটবল একাডেমীর আয়োজনে শনিবার রাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাসুদ চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি ভিপি আনছুর উদ্দীন।
খেলায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলাম ফারুক।
ঘাটচেক ফুটবল একাডেমির রাহাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা (জিসাস) আহবায়ক শহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো.রায়হান, রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক তাহানিয়াজ মোরশেদ তোহা, রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মো.লোকমান, যুগ্ম আহবায়ক মো.ইপাক,রাঙ্গুনিয়া উপজেলা জিসাসের সহ-সভাপতি জসুর উদ্দীন,আন্তর্জাতিক সম্পাদক মো. ফয়সাল,পৌরসভা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুমন তালুকদার, পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো.ছাবের হোসেন,বেতাগী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মো.মিনার প্রমুখ। অতিথিরা টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলের মাঝে পুরষ্কার হিসাবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
টিম গুরু ফুটবল একাদশ চ্যাম্পিয়ন এবং
শাহ আমানত ফুটবল একাদশ রানার্সআপ হয়।

বিজ্ঞাপন

পড়ুন: কার্গো ভিলেজে আগুন : ২১ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে উড়ছে ধোঁয়া 

দেখুন: দক্ষিণ চীন সাগরে সীমানা বিরোধ, কতটা আগ্রাসী হতে পারে চীন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন