১১/০২/২০২৬, ১৬:৩৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৬:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাজধানীতে আবারও বাসে আগুন

রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

গত সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে। এর আগে গতকাল সোমবার সকালে দুটি ও সন্ধ্যায় একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানান, রায়েরবাগ এলাকায় সোমবার রাত পৌনে ১টার দিকে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এরপর রাত ২টার কিছু পরে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন এবং ভোর ৪টায় উত্তরার জনপথ মোড়ে আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তিনি আরও জানান, বাসগুলো পার্কিং করা অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।

বিজ্ঞাপন

পড়ুন : গভীর রাতে বাসে আগুন, ভেতরেই পুড়ে মারা গেলেন চালক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন