রাজধানীর কদমতলীর গ্যাসলাইটার কারখানার আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১১ মিনিটে তারা আগুন লাগার খবর পান। সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলীর শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি এর আগে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গ্যাস লাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস আরও জনায়, গ্যাস লাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আগুন পাশের ভবনগুলোতে ছড়াতে না পারে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পড়ুন- কাল থেকে হামের জরুরি টিকাদান শুরু হচ্ছে, তালিকায় কোন কোন উপজেলা


