শেষ সময়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। দিনরাত সবসময়ই ব্যস্ত থাকছে বিপণিবিতানগুলো। বেচাকেনায় বিক্রেতারা খুশি। তবে ক্রেতাদের অভিযোগ, এবার দাম একটু বেশি। ঈদের আগে তাই শপিংমলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। শেষ সময়ে পছন্দসই জিনিস কিনতে সবাই ব্যস্ত। রঙ-বেরঙের পোশাকে সেঁজেছে দোকানগুলো। জুতা, প্যান্ট, পাঞ্জাবি, শাড়ি ও থ্রি পিস কিনতে দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা।
বিজ্ঞাপন
শপিংমল ঘুরে দেখা গেছে, পুরুষের তুলনায় নারী ক্রেতার সংখ্যাই বেশি। শেষ সময়ে বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারা। বিক্রেতারা আশা করছেন, চাঁদরাত পর্যন্ত ভালো বেচা-কেনা হবে।


