২৪/০২/২০২৬, ১৪:৫৪ অপরাহ্ণ
32 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৪:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাজধানীর আগারগাঁওয়ে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক

রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কার্যালয়ে সেনা অভিযানে আজ সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় এক ভুয়া ডিজিএফআই কর্মকর্তাকে আটক করা হয়েছে। তিনি নিজেকে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে জনবল নিয়োগে প্রভাব খাটানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আটককৃত ব্যক্তির নাম শাহিনুর (৫২), যিনি সেনাবাহিনীর চাকুরিচ্যুত একজন সার্জেন্ট। তিনি নিজেকে ডিজিএফআই-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদে কর্মরত বলে দাবি করে এলজিইডির পরিচালক কার্যালয়ে প্রবেশ করেন এবং নিয়োগে সহায়তার নামে দাপ্তরিক চাপ সৃষ্টির চেষ্টা করেন।

ঘটনাটি সন্দেহজনক মনে হলে এলজিইডির পরিচালক সরাসরি ডিজিএফআই-এর সঙ্গে যোগাযোগ করেন। যাচাই করে জানা যায়, শাহিনুর নামে কোনো ব্যক্তি গোয়েন্দা সংস্থাটির সদস্য নন।

পরবর্তীকালে এলজিইডি কর্তৃপক্ষ বিষয়টি শেরে বাংলা সেনা আর্মি ক্যাম্পে অবহিত করলে সেনাবাহিনীর দুটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতারক শাহিনুরকে আটক করে।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আসে, একজন ব্যক্তি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে এলজিইডি অফিসে চাকরি দেওয়ার জন্য প্রভাব খাটানোর চেষ্টা করছে। আমাদের একটি টহল দল দ্রুত সেখানে গিয়ে তাকে চ্যালেঞ্জ করে এবং নিশ্চিত হয় যে সে আসলে ডিজিএফআই-এর কেউ নয়।

তিনি আরও জানান, শাহিনুর ২০০৮ সালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সেনাবাহিনী থেকে বহিষ্কৃত হন। তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পরে শের-ই-বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সাধারণ জনগণের কাছে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে অনুরোধ জানিয়েছেন সেনা কর্মকর্তা।

বিজ্ঞাপন

পড়ুন : পূজার ছুটিতে রাজধানীর অধিকাংশ সড়কই ফাঁকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন