রাজধানী ঢাকার উত্তরায় একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৬ জন নিহত হয়েছেন। এছাড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রথমে জানানো হয় নিহতের সংখ্যা ৩ জন। পরবর্তীতে পুলিশ জানায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাদের ২টি ইউনিট। এরপর ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়।
জানা যায়, নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পড়ুন: আজ পবিত্র শবে মেরাজ


