২৫/০২/২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
25.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজধানীর নদ্দায় গ্যারেজ ও বরফের ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নদ্দায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গ্যারেজ ও বরফের ফ্যাক্টরি। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে আনুমানিক সাড়ে ৫টার দিকে এই আগুনের ঘটনা ঘটে বলে স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীদের সূত্রে জানা গেছে।

আগুনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে গ্যারেজে থাকা গাড়িগুলো পুড়ে গেছে। পাশাপাশি আগুনের তাপে পাশের বহুতল ভবনের একাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

এখন পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে আগুন লাগার পর এলাকায় যানবাহন চলাচল ধীর হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো রাস্তা জুড়ে জ্যাম ছিল, তবে এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পড়ুন: বিডিআর বিদ্রোহ ও পিলখানা ট্র্যাজেডি দিবস আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন