২৪/০২/২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
25.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজধানীর মগবাজারে স্কুলের সামনে ককটেল নিক্ষেপ

রাজধানী মগবাজারে একটি স্কুলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে হাতিরঝিল এলাকার ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে দুর্বৃত্তরা এই ককটেল নিক্ষেপ করে।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বার্তায় জানিয়েছে, সকালে ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় সেটি বিস্ফোরিত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডিএমপি আরও জানিয়েছে, বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে, সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দেওয়া হয় বাসে আগুনও।

পড়ুন:

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন