21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৩:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজধানীর রমনা পার্কও ভরে গেল মানুষে

স্বস্তির ঈদের তৃতীয় দিনে নানান বয়সীর মানুষের ঢল নেমেছে রাজধানীর রমনা পার্কে। বুধবার (২ এপ্রিল) বিকেলে রমনা পার্কে এমন চিত্র দেখা গেছে।

এর মধ্যে বেশি ভিড় লক্ষ্য করা গেছে শিশু চত্বরে। ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিনেও পরিবার-পরিজন নিয়ে পার্কে সময় কাটাতে এসেছিলেন অনেকে। তবে আজকে বিনোদনপ্রেমীসহ শিশুদের উপস্থিতি গত দুই দিনের তুলনায় বেশি ছিল।

সরেজমিনে পার্ক ঘুরে দেখা গেছে, দুপুরের পর মানুষ আসতে থাকে। বিকেলের দিকে নানান বয়সী মানুষের ঢল নামে। এরমধ্যে অনেককে ঘাসের ওপর বিছানার চাদর মেলে আড্ডা দিতে দেখা গেছে। কেউ আবার লেক ঘেঁষে নির্মিত ওয়াকওয়েতে দল বেঁধে আড্ডায় মেতে ছিলেন। অনেকে লেকে বোট রাইড উপভোগ করেছেন।

তবে রাজধানীর শাহবাগে অবস্থিত শিশুপার্ক উন্নয়নের নামে দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। সব সময় ঈদে রাজধানীবাসী তাদের সন্তানদের নিয়ে শিশুপার্কে ঘুরতে আসতো। কিন্তু দীর্ঘদিন ধরে এটা বন্ধ। সবাই চায় এটা দ্রুত উন্নয়ন করে খুলে দেওয়া হোক। কারণ, রমনা পার্কে শিশুদের জন্য স্বল্প পরিসরে কিছু খেলার সামগ্রী আছে। তা পর্যাপ্ত নয়।

বিজ্ঞাপন

পড়ুন : ঈদের দিন চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন