রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। রোববার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাজাপ্রাপ্ত ওই আসামির নাম সুমন তালুকদার (৪৯)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে সিটিটিসি।
সিটিটিসি সূত্রে জানা যায়, রোববার বিকেল পৌনে ৪টার দিকে সিটিটিসির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা এলাকার একটি বাসায় অভিযান চালায়। ওই অভিযানে সুমন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার সুমন তালুকদারের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
পড়ুন : ওসমান হাদি হত্যার দায় স্বীকার করে আদালতে রুবেলের জবানবন্দি


