২৫/০২/২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজধানীতে হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন

রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়াকে (৫০) হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল রবিবার (৯ মার্চ) গভীর রাতে উত্তরখানের নিজ বাসা থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে লেক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনার খবর পাওয়ার পর সোমবার বিকেলে পুলিশ তার মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়।

রাতের দিকে উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান নিশ্চিত করেন যে, সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটা স্পষ্ট মার্ডার। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসান জানান, স্থানীয় সংবাদের ভিত্তিতে আজ (সোমবার) বিকেলের দিকে উত্তরখান এলাকার লেক ভিউ হাসপাতাল থেকে শান্তিনগর এলাকায় অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপালের মৃতদেহ উদ্ধার করা হয়। তার মুখমণ্ডলসহ সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গত ছয় মাস যাবত তিনি উত্তরখান মাজার রোড পুরান পাড়া এলাকার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুই-একদিন আগে তার বাসায় মেহমান আসে। এদের মধ্যে একজন ছেলে একজন মেয়ে। ঘটনার পর থেকে তাদের আর পাওয়া যাচ্ছে না। স্থানীয় লোকজন ভাইস প্রিন্সিপালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লেকভিউ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের লোকজন ও স্ত্রী শান্তিনিকেতন এলাকায় থাকেন। বিস্তারিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা খোঁজখবর নিচ্ছেন।

এনএ/

দেখুন: ধ/র্ষ/ণে/র বিচারহীনতার সংস্কৃতি বন্ধের দাবিতে উত্তাল রাজধানী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন