২৪/০২/২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
19.3 C
Dhaka
২৪/০২/২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঈদে আগেভাগেই রাজধানী ছাড়ছে মানুষ

আগাম টিকেট বিক্রি হলেও অনেকটা ফাঁকা রাজধানীর বাস কাউন্টার গুলো। চিরচেনা ভিড় না থাকায় সহজেই মিলছে টিকেট। তবে সময় মতো ছাড়ছে না অধিকাংশ গাড়ি।

বিজ্ঞাপন

রমজানের শেষ ভাগ, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রস্তুতি শুরু করেছেন জীবিকার তাগিদে রাজধানীবাসী। তবে গাবতলী বাস টার্মিনাল দেখা নেই ঈদযাত্রার চিরচেনা সে ভিড়। তাই এভাবেই ঘুমিয়ে সময় পার করছেন টিকেট বিক্রেতা রাকিব।

শুধু রাকিব নয়,দক্ষিণবঙ্গ গামী সবগুলো কাউন্টারের চিত্র একই। বিরাজ করছে সুনসান নীরবতা। যাত্রী কম থাকায় সংকট নেই টিকেটের। যাত্রী চাপ কম থাকায় রুট সমস্যা কে দুষলেন  পরিবহন সংশ্লিষ্টরা।

তবে উত্তর জনপদের চিত্র খানিকটা ভিন্ন। শেষ সময়ের ভিড় এড়াতে পরিবার পরিজন নিয়ে আগে ভাগেই রাজধানী ছাড়ছেন অনেকে। তবে বাড়তি ভাড়া নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া।

সময়ের সাথে সাথে যাত্রী চাপ আরো বাড়বে বলে জানান উত্তর বঙ্গগামী পরিবহন সংশ্লিষ্টরা।

ঈদ উপলক্ষে ১৪ই মার্চ থেকে অনলাইনে আগাম টিকিট বিক্রি শুরু হলেও এখন পর্যন্ত প্রায় ২০ শতাংশ টিকিট  বিক্রি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

এনএ/

দেখুন: পেঁয়াজের রাজধানী সুজানগরেই নেই সংরক্ষণাগার, কৃষকদের ক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন