দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে এগিয়ে যাবে।
আজ শনিবার (৮ নভেম্বর) টাঙ্গাইলে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।
পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতির বিষয়ে গভর্নর বলেন, “বিভিন্ন ব্যাংক থেকে আইনজীবী পাঠানো হয়েছে যুক্তরাজ্যে। বিভিন্ন গ্রুপ অব কোম্পানির ক্লেম (দাবি) প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। এটি সফল হলে দ্রুতই ইতিবাচক ফল পাওয়া যাবে।”
সেমিনারে এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান এবং ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এনজিওর চেয়ারম্যান ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পড়ুন: পাকিস্তান ও আফগানিস্তানের শান্তি সংলাপ ভেস্তে গেছে
আর/


