22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার

রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানে ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এবং ১৫শ’ মানুষ মারা গেছে। এটাকে কোনোভাবেই মুছে দেয়া যাবে না।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হোটেলে ওয়াটার কিপার্স বাংলাদেশ আয়োজিত ‘পিএফএস: পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, পরিবেশ ধ্বংস হয়ে গেলে মানুষের সুরক্ষা হয় না। তাই সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে এ নিয়ে কাজ করতে হবে। তবেই রাসায়নিক দূষণ থেকে আমাদের নদী ও মানুষকে বাঁচানো সম্ভব।

এই আলোচনায় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক বন্দোবস্তের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও নতুন বন্দোবস্ত প্রয়োজন।

এতে আরও উপস্থিত ছিলেন গবেষক, রাজনৈতিক ব্যক্তি ও পরিবেশ আন্দোলনের কর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : মাগুরার সেই শিশুটির পরিবারের সহায়তার দায়িত্ব নিল দুই মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন