বিজ্ঞাপন

রাজনৈতিক সংগঠনে গুণগত পরিবর্তন জরুরি: এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক সংগঠনের মধ্যে গুণগত পরিবর্তন এখন সময়ের দাবি। নতুন প্রজন্ম ও কোমলমতি শিক্ষার্থীরা রাজনৈতিক দলগুলোর কাছে ইতিবাচক পরিবর্তন এবং মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রত্যাশা করে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হামদ-নাত ও গজল প্রতিযোগিতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ভ্যানগার্ড নামের একটি সংগঠন।

উদ্বোধকের বক্তব্যে এ্যানী আরও বলেন, রাজনীতিকে জনকল্যাণমুখী, নৈতিকতা ভিত্তিক ও তরুণবান্ধব না করলে জাতির ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়বে। রাজনীতিতে ইতিবাচক রোল মডেলের খুব প্রয়োজন আছে।

তিনি বলেন, সমাজের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতা, শিক্ষিত শ্রেণি এই মানুষগুলো যদি দায়িত্বশীল না হন, তাহলে সমাজ পরিবর্তনের লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সমাজ থেকে সন্ত্রাস, মাদকসহ নানা অপকর্ম দূর করতে হলে সম্মিলিত প্রয়াস দরকার।

এ্যানী আরও বলেন, নতুন জেনারেশনই পারে এই সমাজটাকে পাল্টে দিতে। তাদের সুযোগ করে দিতে হবে, পথ তৈরি করে দিতে হবে। ৫ আগস্ট তারা সেটা হাতেকলমে প্রমাণ করেছে। তারা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পরিবর্তনের দিক। এখন সামনে থেকে সব বাধা মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।

তিনি সতর্ক করে বলেন, যদি আমরা এখনই ঐক্যবদ্ধ না হই, তাহলে শুধু দেশই নয়, রাজনীতিবিদরাও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই—একটি সুন্দর, নিরাপদ ও ন্যায়ের বাংলাদেশ।

অনুষ্ঠানে স্বেছাসেবী সংগঠন ভ্যানগার্ডের সদস্য নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম, চরমটুয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ স্বেচ্ছাসেবী সংগঠন ভ্যানগার্ডের নেতৃবৃন্দ।

প্রতিযোগিতায় জেলার ৪০টি স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে ২৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রথম ধাপ শেষে ২৪ জন শিক্ষার্থী জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়। চূড়ান্ত পর্বে বিচারকদের সিদ্ধান্তে সেরা ৩ জন শিক্ষার্থী যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে। পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভ্যানগার্ডের সদস্য আকবর হোসেন মুন্না, সংগীত পরিচালনায় সৈয়দ রোকন উদ্দিন।

বিজ্ঞাপন

পড়ুন : লক্ষ্মীপুরে কালবেলা পত্রিকার ৩ বছর পূর্তি উদযাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন