চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে আগামী ১০ মে অনুষ্ঠিতব্য “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে ফেনীর দাগনভূঞা উপজেলায় ছাত্রদলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল।
সভাপতিত্ব করেন দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সভাপতি এ কে এম সাইমুন হক রাজীব এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মানিক।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলার ৩ নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, “বর্তমান দমন-পীড়নের সময়ে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্রদল সর্বদা সোচ্চার। সমাবেশ সফল করে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।”
সভায় অংশগ্রহণকারীরা সাংগঠনিক প্রস্তুতি ও কর্মসূচি বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করেন।
পড়ুন: ইউরোপে রাজনৈতিক আশ্রয়, যা জানা জরুরি
দেখুন: রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ইম/


