বিজ্ঞাপন

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে জয়পুরহাটে পর্যবেক্ষণ সভা

আগামী ২৩ মে “কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার এবং ২৪ মে রাজশাহী ও রংপুর বিভাগের যৌথ আয়োজনে বগুড়ায় অনুষ্ঠিতব্য “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে জয়পুরহাটে এক পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় জয়পুরহাট চিনিকল মিলনায়তনে জেলা যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় নেতৃবৃন্দ বলেন, ২৩ ও ২৪ মে’র কর্মসূচি তারুণ্যের মধ্যে সচেতনতা ও সংগঠিত শক্তি গড়ে তুলতে হবে। কর্মসূচি সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

এনএ/

দেখুন: রাজনৈতিক দল নি/ষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না; কাদের সিদ্দিকী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন