কুষ্টিয়া থেকে ঢাকা যাওয়ার পথে অস্ত্র ও গুলিসহ মুন্না মন্ডল (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে লোকাল বাস তল্লাশী করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মুন্না কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ভাগযোগ কাস্টম গ্রামের মনিরুল মন্ডলের ছেলে। তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, ৪ টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম রাত আটটার দিকে যুগান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে লোকাল বাস তল্লাশী করে মুন্নাকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বহনকৃত ব্যাগ তল্লাশী করে দুইটি বিদেশি পিস্তল,চারটি ম্যাগজিন, আট রাউন্ড গুলি পাওয়া যায়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

