১১/০২/২০২৬, ২:২৮ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

রোববার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের জজ এ জামিন না মঞ্জুর করে আত্মসমর্পনকারী ২০ জনকে কারাগারে পাঠায়। রায় প্রদান করেন ১ নং আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. তামজিদ আহম্মেদ।

আসামীরা সকালে রাজবাড়ী আদালতে হাজির হয়ে তাদের আইনজীবির মাধ্যমে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর রাজবাড়ী বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার কারণে রাজিব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে সদর থানায়। আসামীরা হলেন পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন আহম্মেদ সুজন,সাজ্জাদুল কবির জিম, ইব্রাহিম মন্ডল, দেলোয়ার হোসেন রনি, সোহরাব রিপন মোল্লা, রনি, আমিরুল ইসলাম,আইয়ুব শেখ, পান্নু সরদারসহ বিশজনকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজবাড়ীতে রাতের আঁধারে জামায়াত নেতার ঘর ভেঙে দিল জনতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন